• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

আমরা আপনার মতো ব্যক্তিদের থেকে শিখি, প্রধান উপদেষ্টাকে আমিরাতের মন্ত্রী

অনলাইন ডেস্ক / / / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার দুবাইয়ে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনের (ডব্লিউজিএস) পার্শ্ববর্তী অনুষ্ঠানে এ সাক্ষাৎ করেন তারা।

প্রধান উপদেষ্টাকে এসময় আমিরাতের মন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তার উপস্থিতি এই মর্যাদাপূর্ণ সম্মেলনকে আরও উজ্জ্বল করেছে। তিনি আরও বলেন, ‘আমরা আপনার মতো ব্যক্তিদের কাছ থেকে শিখি।’ এসময় তারা WGS এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আমিরাতের মন্ত্রী বাংলাদেশের বর্তমান সংকটময় মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।

আমিরাতের মন্ত্রী বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন,  অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য, ব্যবসা এবং স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও গভীর হবে।

এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিদের যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category