• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
হাদিকে হত্যাচেষ্টা: মামলায় ফয়সাল করিমসহ আসামি যারা পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের ভারতীয় হাইকমিশনের এদেশে থাকার অধিকার নেই : সারজিস আলম সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ, তাকে ব্যাখ্যা দিতে হবে: জামায়াত আমির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া হাদির অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে পাঁচ দফা নির্দেশনা জারি: মন্ত্রীপরিষদ বিভাগ

১৬ কেজি গাঁজাসহ ০২ নারী গ্রেফতার 

অনলাইন ডেস্ক / / / ১০৮ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

১৬ কেজি গাঁজাসহ ০২ নারী গ্রেফতার করেছেন কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় কুমিল্লা টু ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্ট নামীয় বাসে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ মোসা: রুনু আক্তার(৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়া(২০) কে আটক করা হয়।

আটককৃত আসামি রুনু আক্তার (৩৭) কুমিল্লা জেলার কোতয়ালী থানার মুরাদপুর মৃত চারু মিয়ার মেয়ে। অপর আসামী আঞ্জুমান আক্তার সুমাইয়া(২০) কোতয়ালী থানার মৃত সুমন মিয়ার মেয়ে এবং রাব্বি হোসেনের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অল্প সময়ে অধিক উপার্জনের লোভে তারা বারবার মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য মাদক ব্যবসায়ীরা কৌশল হিসেবে মহিলাদের মাদক বহনের কাজে ব্যবহার করছেন।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category