• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: পার্থ

অনলাইন ডেস্ক / / / ৬৬ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পরে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পার্থ বলেছেন, বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেওয়া হচ্ছে। নির্বাচন কবে হবে, কোন কোন দল তাড়াতাড়ি নির্বাচন চায়। আমরা বলেছি যে, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না।

তিনি আরও বলেন, সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে একটা মারামারি হওয়ার শঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না, মেনে নেবে না। এই সন্ত্রাস যেন না হয়, স্থিতিশীল যেন থাকে। কোনো ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে আমাদের তরফ থেকে বলেছি।

বিজেপি চেয়ারম্যান বলেন, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category