শিগগিরই জেলা উপজেলার হাসপাতালে চিকিৎসকসহ বিভিন্ন পদে ৫ হাজার জনবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় বৈঠকে জেলা প্রশাসকদের এ নিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, লোকবলের অভাবে সারাদেশের হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা সেবা দেয়া যাচ্ছে না। তাই পদ সৃষ্টি করে এই নিয়োগ দেয়া হবে।
আজ রোববার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তবে রেওয়াজ থাকলেও এবারও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ডিসিদের সাক্ষাৎ হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি