প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৫, ২:৩৫ পি.এম
শিক্ষাঙ্গনে ছাত্রদের ওপর নির্যাতন ও অরাজকতা নিয়ে আজহারির স্ট্যাটাস

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে শারীরিকভাবে নির্যাতন ও টর্চার করার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে চলমান অরাজকতা বন্ধের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।
তিনি আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেছেন, যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।
আজহারি তাঁর স্ট্যাটাসে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত একটি পবিত্র স্থান যেখানে শিক্ষার্থীরা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে জ্ঞান অর্জন করবে। ছাত্র রাজনীতি বা অন্য কোনো অজুহাতে শিক্ষাঙ্গনে সহিংসতা বা অরাজকতা সহ্য করা হবে না।

মিজানুর রহমান আজহারি জানান, তার এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজেদের মধ্যে সহানুভূতির পরিবেশ সৃষ্টি করে এবং কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করে। তিনি বিশ্বাস করেন যে, শিক্ষাঙ্গনে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে সরকারের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়া, তিনি আরো যোগ করেন, শিক্ষার্থীদের মধ্যে এমন কোনো নীতি বা কার্যক্রম চলা উচিত নয়, যা তাদের একে অপরকে ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করে।
তাঁর মতে, ছাত্র রাজনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত অরাজকতা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করছে, যা দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি