জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)এর সিলেট জেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জ উপজেলার সন্তান তারুণ্যের পথচলার অনুপ্রেরণা, তরুণ ব্যবসায়ী,উদ্যোক্তা,রাজনৈতিক অঙ্গনের সু পরিচিত মুখ শহীদ জিয়াউর রহমানের সৈনিক পরিচন্ন ও আদর্শিক রাজনৈতিক কর্মী শাহাব উদ্দিন শিহাব। ইতোমধ্যে ব্যবসার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও জেলা কর্তৃক ঘোষিত সকল রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ তাঁর প্রমাণ করে,তিনি সত্যিকার অর্থেই তৃনমূল বিএনপির একজন মাঠের কর্মী। সাংস্কৃতিক সংগঠন জিসাস তার প্রাণের
সংগঠন উদারচিন্তার অধিকারী শাহাব উদ্দিন শিহাব,সকল কে নিয়ে আগামীর
স্বনির্ভর দেশগড়ার লক্ষ্যে দেশনেত্রী
বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তাই কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করেন।
উল্লেখ্য যে,(বিগত-১৬-০১-২০২৫ ইংরেজি তারিখে)জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সিলেট জেলা শাখা কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর প্রতিষ্ঠাতা প্রয়াত আবুল হাশেম রানা'র সহধর্মিণী নাহিদ গুলনার ইভা,সভাপতি জিয়া সাংস্কৃতিক সংগঠন(জিসাস)ও সাবেক ফুটবলার খ.ম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শাহাব উদ্দিন শিহাব বলেন,ভবিষ্যতের স্বনির্ভর বাংলাদেশ গঠনের কাজ কে এগিয়ে নিয়ে যেতেই তাঁর মানবিক দৃষ্টির রাজনীতি। সত্যই সবসময় সুন্দর অহিংসা আর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক নিদর্শন তৈরির জন্য নিরলসভাবে দেশ সমাজের অসহায় মানুষের কল্যানে কাজ করে যেথে চাই বহুদূর৷
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি