• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

“জাহাজ থেকে পরীক্ষামূলক আমদানি পণ্য খালাস ” পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি) পুরোদমে চালুর উদ্যোগ

বিশেষ প্রতিনিধি : / ৬৪ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

চট্টগ্রাম বন্দরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থাপনা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি) পুরোদমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রপ্তানি পণ্যের পাশাপাশি আমদানি পণ্যবোঝাই কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য টার্মিনালটিতে স্ক্যানার স্থাপন করা হচ্ছে।
ইতোমধ্যে দুটি বিদেশি জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে আমদানি পণ্য বোঝাই শতাধিক কন্টেনার খালাস করা হয়েছে। আমদানি পণ্যের কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম পুরোদমে শুরু করার আগে টার্মিনালটির কোন কোন পয়েন্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া জরুরি তা চিহ্নিত করতে কাজ চলছে। কী গ্যান্ট্রি ক্রেনসহ অত্যাধুনিক ইকুইপমেন্ট বহরও গড়ে তোলার প্রক্রিয়া চলছে। পিসিটিতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কন্টেনার টার্মিনাল হিসেবে বিবেচিত হচ্ছে পিসিটি। চিটাগাং ড্রাইডক লিমিটেডের পাশ থেকে বোট ক্লাব পর্যন্ত আগের বিমানবন্দর সড়কের বাঁকগুলো সোজা করে উদ্ধার করা নদীপাড়ের ৩২ একর জায়গায় পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নির্মাণ করা হয়।
এই টার্মিনালের তিনটি জেটিতে চট্টগ্রাম বন্দরের এযাবতকালের সবচেয়ে বড় জাহাজগুলোকে অনায়াসে বার্থিং দেওয়া যাবে বলে উল্লেখ করে সূত্র বলেছে,বাড়তি গভীরতার পাশাপাশি চ্যানেলে কোনো বাঁক না থাকায় পিসিটি বড় জাহাজ ভিড়ানোর সুবিধা পাবে। এই টার্মিনালে ২০০ মিটারের বেশি দৈর্ঘ্যের এবং ১০ মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভিড়ানোর সুযোগ রয়েছে।
বঙ্গোপসাগরের মোহনা থেকে এনসিটি, সিসিটির দূরত্ব ১৪–১৫ কিলোমিটার। আর পিসিটির দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। এটা বন্দরের বিদ্যমান টার্মিনালগুলোর তুলনায় পিসিটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category