• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে পদ্মা উঠলো মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট -২০২৫

ক্রীড়া প্রতিবেদক / / / ২৫৮ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চসিকের মেয়র ডাঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মাস ব্যাপী অ-১৩ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন। বাফুফের নিবন্ধন কৃত ২৮টি একাডেমির প্রায় সাড়ে ৫ শতাধিক ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের ধারাবাহিক ভাবে আয়োজন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

সিডিএফএ সভাপতি একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ, ন,ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাবেক ফুটবল কোচ নজরুল ইসলাম লেদু,সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, সাবেক কাউন্সিলর নেওয়াজ খান,সিডিএফ সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ মহিউদ্দিন মাহাবুব আলম,এম এ মুছা বাবলু, সালাউদ্দিন জাহিদ,কাজী মোঃ জসিম উদ্দিন, রায়হান উদ্দিন রুবেল, জহিরুল ইসলাম জহির সহ ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার গণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে হালিশহর রামপুরা একাডেমি পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে। এর আগে বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে ২৮ টি একাডেমির সাড়ে ৫ শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে মনোঞ্জ মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠান প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category