• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় রনি এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ শুরু হাদিকে হত্যাচেষ্টা: মামলায় ফয়সাল করিমসহ আসামি যারা পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের

জাফলং জুমপার ধ্বংসের মুখে: অবৈধ বালু-পাথর উত্তোলনে নষ্ট.হচ্ছে পরিবেশ

জাহিদুল ইসলাম জাহিদ , জৈন্তাপুর প্রতিনিধি / / / ১১৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জাফলংয়ের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য্যবেষ্টিত ‘জাফলং জুমপার’, স্থানীয়ভাবে পরিচিত ‘বরুনের জুং’, আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, বাঁধের দুই পাশে শ্যালো মেশিন ও ফেলুডার (বালু তোলার পাইপ মেশিন) দিয়ে দিনরাত অবৈধভাবে চলছে বালু ও পাথর উত্তোলন।

স্থানীয়রা জানান, এসব কার্যক্রমের পেছনে রয়েছে কিছু রাজনৈতিক প্রভাবশালী মহল, যারা প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, এখনই শক্ত পদক্ষেপ না নিলে জাফলংয়ের প্রাকৃতিক ভারসাম্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

“প্রতিদিন শত শত ট্রাক চলে যাচ্ছে বালু ও পাথর নিয়ে। নদী আর বাঁধের অস্তিত্ব নেই বললেই চলে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা।

পরিবেশবাদীদের দাবি, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ ছাড়া জাফলংয়ের অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।

উল্লেখ্য, জাফলং শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানকার নদী, পাথর আর সবুজ পাহাড় সব কিছু আজ হুমকির মুখে বলে জানান সচেতন মহল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category