• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

কুমিল্লা জেলা প্রতিনিধি / / / ১১১ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় মিছিল করার অপরাধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও  স্থানীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এই ঘটনায় পুলিশ দিনভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুমিল্লা কোতোয়ালি থানার চাঁদপুর  এলাকার আলী আশরাফের ছেলে  মো. আরিফ, মোগলটুলির আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি, কালিরবাজার ইউনিয়নের রাইচৌর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরার মৃত আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুড়া থানার ঝলম গ্রামের  মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচংয়ের বানাতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বারের চাপনগর গ্রামের বালাই চন্দ্র সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কুমিল্লা কোতোয়ালি থানার তৈল কুপি গ্রামের ফজলু মিয়া প্রকাশ টুকু মিয়ার  ছেলে ডাক্তার মোস্তফা।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে সোমবার বিকেলে আদালতের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category