• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ

পলাতক আওয়ামী লীগ নেতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম

অনলাইন ডেস্ক / / / ১০৫ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, যেসব নেতা দুর্নীতি, খুনসহ গুরুতর অপরাধে অভিযুক্ত, তাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্যক্তিরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। এদের প্রত্যেককে দেশের আইনের মুখোমুখি হতে হবে, বলেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, শুধু আমাদের সরকারের নয়, ভবিষ্যৎ যেকোনো সরকারেরও এটা একটি নৈতিক দায়িত্ব। আমরা আমাদের মেয়াদে এ কাজ শেষ করতে চাই, আর যদি সম্ভব না হয়, পরবর্তী সরকারও যেন বিষয়টিকে অগ্রাধিকার দেয়।

প্রেসসচিব অভিযোগ করেন, এসব নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক পরিমাণ টাকা লেনদেন হয়েছে। এক একজনের অ্যাকাউন্টে ৮০০ থেকে ১২০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। অথচ একজন সচিব বা মন্ত্রী কত আয় করেন—এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে।

তিনি বলেন, দেশের জনগণের টাকা আত্মসাৎ করে যারা বিদেশে পালিয়েছে, তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে—এটাই সরকারের স্পষ্ট বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category