এর আগে রোববার মধ্যরাতে মহাখালীর ওয়্যারলেস গেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। আসামিরা বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী।
এর আগে রোববার মধ্যরাতে মহাখালীর ওয়্যারলেস গেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।