• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি / / / ৫৫ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজার এ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৫টি প্রতিষ্ঠান কে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শরৎনগর বাজার এ সেলিম সুইটস ও মুসলিম সুইটস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যেক কে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অপরদিকে, ভাঙ্গুড়া বাজারে নাবিল ফার্মেসি কে ৩৭ধারায় ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি কে ৪৩ ধারায় ৪ হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ার কে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম, ভাঙ্গুড়া থানা পুলিশ সহ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category