প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে ফ্যাসিবাদের দোসররা: রিজভী

আসামি হয়েও আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, এমন আচরণ অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র। জুলাই-আগস্টের হত্যাকারী শাজাহানখান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে।
বিএনপির এ নেতা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নীরবতায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে। আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।
তিনি বলেঝেন, দেশের টাকা পাচারকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। নির্বাচিত সরকার না হলে দেশে স্বৈরাচার উত্থানের শঙ্কা থাকে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি