• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালদ্বীপে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ২০২৫ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন ও মুজাহিদুল 

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / / ১০৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা, আরডিজেএ এর সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন ও ভেষজ এর চেয়ারম্যান সাংবাদিক মুজাহিদুল ইসলাম জাবের গতকাল শনিবার (মে ১৭) মালদ্বীপের রাজধানী মালের ভিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও ফিটনেস বিষয়ক প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ইমরুল কাওসার ইমন বলেন ট্যুরিজম শিল্পে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।এবং ট্যুরিজম স্পট গুলোকে সরকারি ব্যবস্থাপনায় উন্নত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি সাংবাদিক মুজাহিদুল ইসলাম জাবের বলেন, ভেষজ একটি কসমেটিক এন্ড কনজ্যুমার কোম্পানি যা ন্যাচারাল ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট যা ফেসওয়াস লোশন সাবান সহ আরোও নানা ধরনের প্রোডাক্ট রয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার চিন্তা রয়েছে।অনুষ্ঠানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের ৩ য় সচিব মোঃ জিল্লুর রহমান সহ বিশিষ্ট বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সুশীল সমাজ ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আঃ মান্নান সহ অসংখ্য প্রবাসী পেশাজীবীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category