• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় রনি এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ শুরু হাদিকে হত্যাচেষ্টা: মামলায় ফয়সাল করিমসহ আসামি যারা পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক / / / ৪১৮ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামীতে কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিবে। ফ্যাসিবাদ কায়েমের ভয় দেখালে তাদের পরিণতি একই হবে। যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।

সোমবার (০৯ জুন) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে জনগণের প্রত্যাশা পুরণ করতে পারেনি। জনগণ বারবার ষড়যন্ত্র, জুলুম ও ধোঁকাবাজীর মধ্যে ছিল। অনেকেই মনে করছেন আমাদের প্রতিবেশি দেশের সহযোগীতা ছাড়া দেশ চালাতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না। দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল রক্ত দিয়ে সেটা শেষ করেছে। ফ্যাসিবাদের নায়িকা হাসিনা পালিয়ে গেছে। দেশের গণতন্ত্র গলাটিপে হত্যা করেছিল হাসিনা।

আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নকিবুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, কেন্দ্রীয় মানব সস্পদ বিভাগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমী মাওলানা জহুরুল ইসলাম খান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category