প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ
ইরানের উত্তরাঞ্চলে বিকট বিস্ফোরণ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তরাঞ্চলীয় বাবলসার শহরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে এবং ওই এলাকায় অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
এ দিকে গত সোমবার তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের পুলিশ ও ইসলামি রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখার দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইরান নিশ্চিত করেছে।
নিহতদের একজন হলেন- আলিরেজা লোতফি। তিনি ইরানের পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অপর জন হলেন- মোহাম্মদ তাগি ইউসুফভান্দ, যিনি আইআরজিসির অধীনস্থ আধাসামরিক বাসিজ বাহিনীর গোয়েন্দা সুরক্ষা বিভাগের প্রধান ছিলেন।
এর আগে গত ১৩ জুন প্রথমে ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল।
এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সবশেষ সোমবার কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি বলে ঘোষণা দেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি