• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুর

অনলাইন ডেস্ক / / ১০৮ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ বলে মন্তব্য করেছেন পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে, সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত।

তিনি আরও বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা—স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে, ও দলই আগামীতে ক্ষমতায় আসছে। ফলে পদ-পদবির আশায় আগেভাগে তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে।

অভিযোগ করে নুর বলেন, কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে।

তিনি আরও বলেন, গণহারের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category