• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

ছাত্রলীগ পুনর্বাসনে কাজ করছে শিবির: ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক / / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল তিনটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

রাকিব বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালায় নিষিদ্ধ সংগঠনের এই নেতাকর্মীরা। সেই ছাত্রলীগদের পুনর্বাসন করছে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ।

তিনি আরও বলেন, ‘বাংলা কলেজের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন।’ রাকিবের প্রশ্ন, ‘এর মাধ্যমে আমরা কী বুঝতে পারি? তারাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল।’

তার অভিযোগ, ‘বর্তমানে ছাত্রশিবির ছাত্রলীগের পুনর্বাসন করতে চেষ্টা করছে। ভবিষ্যতে এমন করা হলে আমরা মেনে নেব না। ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সে সম্ভবত ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী। তার কীভাবে ছাত্রত্ব থাকে?’

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নিষ্ক্রিয় নেতাদের উদ্দেশে ছাত্রদল সভাপতি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয় আছেন, তাদের ৫-৬ দিনের মধ্যে তালিকা করা হবে। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। আহ্বায়ক কমিটি যাচাই-বাছাই করার পর প্রত্যেক ডিপার্টমেন্টে কমিটি ঘোষণা করবো। রানিং শিক্ষার্থীদের দিয়েই বিভাগের কমিটি দেওয়া হবে।’

অনুষ্ঠানে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেহেদী হাসান হিমেল।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, পরাগ হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category