• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

পদক্ষেপ নেওয়াতে ‘মব সন্ত্রাস’ কমতেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ১০৭ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সন্ত্রাস কি আগের থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমতেছে কীভাবে? আমরা পদক্ষেপ নিচ্ছি দেখেই কমতেছে, আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস কমেছে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও বৈষম্যদূর করে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর।

তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেজন্য সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে দিতে পারব বলে আমি আশা করি।’

রথযাত্রা উৎসব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ধামরাই’র এই রথযাত্রা অনুষ্ঠানটি বাংলা ১০৭৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় চারশ’ বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন।’

তিনি আরও বলেন, ‘এই রথযাত্রা উপলক্ষে যে শিল্পমেলার আয়োজন চলে, তা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে।’

ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশার মানুষ শরিক হন। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।’

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাসের (অব.) সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮১ ব্রিগেড কমান্ডার ব্রি জে ইন্তেখাব হায়দার খান, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. মামনুন হাসান অনীক, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামসহ আরও অনেকে।

এতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মন্দির প্রাঙ্গণ ও রথমেলা ঘিরে পুরো ধামরাই শহর উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category