রোববার (২৯ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে। তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা দিয়ে বর্তমান সরকার ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ওই ঘটনা সেটারই প্রতিফলন বলে আমি মনে করি।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ার কারণে এ সব ঘটনা ঘটছে। এ সময় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করারও দাবি জানান তিনি।






