• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা রাজাপুরে ছাত্রদল নেতার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি মদিনার জামাতের উদ্যোগে ঢাকার শ্যামলীতে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূজপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা

বুড়িচংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৭১ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও বুড়িচং থানা পুলিশ সহায়তা করে।

অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্ত জিয়াউর।

এ সময় দক্ষিণগ্রাম এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হয়। জনসম্মুখে ধূমপান ও বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাদ হোসেনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শংকুচাইল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন, বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় সোমবার বুড়িচং থানায় পলাতক আসামি জিয়াউর রহমানের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের বাইরে কেউ নয়-যেই অপরাধে জড়াবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতা থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category