• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুর কচুয়ার কালোচৌঁ গ্রামের কিশোর তিন গ্যাং লিডার মজুমদার বাড়ির লিমন, শাহজালাল, রায়হান, সাকিব পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-২৭ বর্ষের জন্য কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ ধেয়ে আসছে বৃষ্টি বলয়’স্পার্ক’তীব্র বজ্রপাতের ঝুঁকি জন্ম সংখ্যা বলে দেবে জীবনসঙ্গী আপনাকে কতটা ভালোবাসে? টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে মুমিনুল

ক্যাম্পাসের সামনে ফুটপাত দখলে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আতিকুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি / / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মঙ্গলবার ৭ই অক্টোবর ২০২৫; রাজধানীর তেজগাঁও কলেজের সামনের ফুটপাত দখল করে বিভিন্ন দোকান, অস্থায়ী স্টল ও অবৈধ পার্কিংয়ে। ফলে কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিদিনই পড়ছেন চরম ভোগান্তিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ গেটের সামনের ফুটপাতজুড়ে বসেছে চা-সিগারেটের দোকান, ফলের স্টল ও নানা রকমের খাবারের ঠেলাগাড়ি। কোথাও আবার মোটরসাইকেল ও রিকশা পার্কিং করে রাখা হয় দিনের পর দিন। এর ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে রাস্তায় দিয়ে হাঁটছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব রায়হান বলেন, প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় ক্যাম্পাসের সামনের রাস্তা ব্যবহার করতে হয় কিন্তু কিছু দুষ্টু চক্র ক্যাম্পাসের সামনের অংশসহ আশেপাশের অংশ দখল করে অবৈধ দোকান গড়ে ওঠেছে।যার কারনে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক সময় দূর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে।

এ বিষয়ে স্থানীয় দোকানদারদের কেউ কেউ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন এবং কর্তৃপক্ষ কিছু বলে না।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান চালাই। তবে কিছু সময় পর আবারও দখল হয়ে যায়। স্থায়ী সমাধানের জন্য সিটি করপোরেশনকেও উদ্যোগ নিতে হবে।

পথচারী ও শিক্ষার্থীরা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category