নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজার দোকান মালিক সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে রাখেন আল আযহার বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি ও গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব,শাইখ আল্লামা সৈয়দ হাসান আল আহযারী উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন,বাতেল ও ফেতনা সৃষ্টি কারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। এছাড়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারে আযমের পীর সাহেব আলহাজ্ব খাজা মুহাম্মদ ইসমাঈল হোসাইন আল - কাদেরী( মা:জি:আঃ), হাফেজ মাওলানা মুহাম্মদ মুছা।
সমাজ সেবক মোঃ মুসা সোহেল এর সভাপতিত্বে নূরানী মাহফিলে বিশেষ বক্তার বক্তব্য রাখেন শায়ের মাওঃ মোঃ আমির উদ্দিন আমিরী, সমিতির সভাপতি সভাপতি মোঃ নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর সওদাগর , সাধারণ সম্পাদক মোঃ জাহেদ আনসারী , সাংগঠনিক মোঃ আবু তাহের সওঃ, সদস্য মোঃ নূরুন নবী, মোঃ আব্দুল শুক্কুর, মোঃ জসীম উদ্দিন, মোঃ আবুল কালাম, মোঃ আইয়ুব খান, মোঃ আমীর ও ইদ্রিস সওদাগর প্রমুখ।
মাহফিলে আয়োজক ২৩ সদস্যের উদযাপন কমিটির নেতৃবৃন্দরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।
রোববার রাতে মাহফিল শেষে বিশেষ মোনাজাত ও তবারুক বিচরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে আজিমুশশান নূরানী মাহফিল।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি