• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ১১

অনলাইন ডেস্ক / / ৪৪ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনায় পুলিশসহ অন্তত ১১ ব্যক্তির নিহত হয়েছে। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর আল-জাজিরার

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা গেছে, স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালান। এ সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ বন্ডাই সৈকত এলাকায় অভিযান চালাচ্ছে। স্থানীয় মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে। সিডনি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category