• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

এক কলেজ থেকেই মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক / / ৫০ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ আবারও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছর এ কলেজ থেকে ৪৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। তবে চূড়ান্ত তথ্য এলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৪৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন। এর মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী।

কলেজ সূত্র জানায়, চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে ২৯৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেন। এর মধ্যে ২৭০ জন জিপিএ-৫ অর্জন করেন। তাদের মধ্য থেকেই এবার ৪৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই প্রতি বছর মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের কলেজ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারছে।”

তিনি আরও জানান, এর আগেও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২৪ সালে ৫৯ জন, ২০২৩ সালে ৪২ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন এবং ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হন।

এ ছাড়া প্রতিবছরই এই কলেজ থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী রুয়েট, কুয়েট, চুয়েটসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মেধার স্বাক্ষর রেখে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category