• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া হাদির অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’

অনলাইন ডেস্ক / / ৫৭ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সরকার।

সোমবার (১৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান এ তথ্য জানান। হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার পর এ ব্রিফিং করা হয়।

সায়েদুর রহমান বলেন, গুলিবিদ্ধ মস্তিষ্কের অংশ ছাড়া হাদির কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাস ব্যবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে। ওষুধ ও অক্সিজেনের সহায়তায় এই অঙ্গগুলোর কার্যক্রম মোটামুটিভাবে স্থিতিশীল রয়েছে।

তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়েছে। হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতালের যৌথ সিদ্ধান্তে তাকে সেখানে নেওয়া হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদি ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই ভাই।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category