• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকা লিখতে গিয়ে যুবলীগের ৩ নেতা আটক

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি / / ৩০ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পক্ষে চিকা লেখার সময় সংগঠনটির তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা লেখার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই তিনজনকে আটক করেন।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন— আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. তারেক হোসেন, মো. আকরাম এবং মোহাম্মদ বেলাল।

এদিকে এর আগের দিন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নানুপুর বাজার এলাকা থেকে হাসান মুন্সী এবং সমিতিরহাট ইউনিয়ন থেকে দিদারুল আলম নামে আরও দুই নেতাকে আটক করে পুলিশ।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদ্রাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা লেখার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফটিকছড়ি থানায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এর আগের দিন আটক হওয়া আরও দুই আওয়ামী লীগ নেতাকেও আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category