• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদিকে হত্যাচেষ্টা: মামলায় ফয়সাল করিমসহ আসামি যারা

অনলাইন ডেস্ক / / ৩১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয় এবং পরে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পরিকল্পনা ও অর্থের জোগানদাতাসহ পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে তিনজনকে শনাক্ত করা গেছে। মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল, আর চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই দুইজনের সঙ্গে আরও একজন ছিলেন, যার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় সাদিকে। সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুপুর ১টা ৫০ মিনিটে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) হাদিকে নেওয়ার জন্য বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category