• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো সিলেটে তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় ৫ কর্মসূচি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণে গণভোটই সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম: আলী রীয়াজ এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক / / ৩৬ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে এবং সে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। অথচ একটি মহল হীন উদ্দেশ্যে এই ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের যত অর্জন, তার সবই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে এসেছে। এখন নতুন স্বপ্নের পথে দেশ এগোচ্ছে তারেক রহমানের হাত ধরে।”

তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইছে। আগামী জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনই নির্ধারণ করবে দেশ সামনে এগোবে, নাকি আবার পেছনে ফিরে যাবে।”

বিএনপির মহাসচিব আরও বলেন, ২৪-এর জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক যোদ্ধার মধ্যে নির্বাচন-পরবর্তী সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা পরাধীনতায় রূপ নেবে।” তিনি সতর্ক করে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর জনগণ নিষ্ক্রিয় হয়ে পড়লে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না।

তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে অবমূল্যায়নের চেষ্টা চলছে এবং গণতন্ত্রে উত্তরণ যেন সহজ না হয়, সে জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র করা হচ্ছে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ক্ষমতাসীন দল ও জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “ছাত্র হত্যাকাণ্ড, মা-বোনদের ওপর নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের সময় আপনারা কোথায় ছিলেন—এ প্রশ্ন জনগণের।”

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের শাসনামলের নির্বাচনের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, এরশাদের সঙ্গে কারা নির্বাচনে অংশ নিয়েছিল, তা জনগণের জানা। ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্তই বিএনপিকে ১৯৯১ সালে ক্ষমতায় এনেছিল। সে সময় আওয়ামী লীগ ও জামায়াত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে সরকারের দমন-পীড়ন সত্ত্বেও বিএনপি আন্দোলনের মাঠ ছাড়েনি। নানা লোভ দেখিয়েও জনগণকে বিভ্রান্ত করা যাবে না।” শেষে তিনি বিজয় দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category