দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণ সংবর্ধনার মঞ্চে তিনি এই ঘোষণা দিয়েছেন।
এ সময় তারেক রহমান ‘মার্টিন লূথার কিং এর ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ এ কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়ে বলতে চাই, আই হ্যাভ এ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব দ্যা কান্ট্রি।’
আসুন আজকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে দেশেকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উস্কানির মুখে দেশকে রক্ষা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি