মালয়েশিয়ায় প্রবাসীকর্মী (এক্সপ্যাট্রিয়েট) নিয়োগে নতুন নীতিমালা আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণাল (কেডিএন)। নিয়োগকর্তা ও শিল্পখাতকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে এই সময় নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রবাসীকর্মী নিয়োগ সংক্রান্ত এই নতুন নীতিমালার অনুমোদন দেওয়া হয়। নীতিমালার আওতায় এমপ্লয়মেন্ট পাসের ক্যাটাগরি ১, ২ ও ৩-এর বেতন কাঠামোর পুনর্গঠন এবং মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়োগের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালা ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা (আরএমকে-১৩)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মূল লক্ষ্য হলো বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরতা কমানো এবং প্রবাসী নিয়োগের আগে যোগ্য স্থানীয় জনশক্তিকে অগ্রাধিকার দেওয়া।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘মালয়েশিয়া মাদানি’ নীতির আলোকে সরকার প্রতিটি নীতিগত সংস্কার ধাপে ধাপে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করবে, যেন দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত হয়।
নতুন নীতিমালার গুরুত্বপূর্ণ দিকসমূহ:
এমপ্লয়মেন্ট পাস ক্যাটাগরি ১: ন্যূনতম বেতন ১০,০০০ রিঙ্গিত বা তার বেশি থেকে বাড়িয়ে ২০,০০০ রিঙ্গিত বা তার বেশি নির্ধারণ।
মালয়েশিয়ায় বেতন কাঠামোতে বড় পরিবর্তন ক্যাটাগরি ৩: বেতন ৩,০০০–৪,৯৯৯ রিঙ্গিত থেকে বাড়িয়ে ৫,০০০–৯,৯৯৯ রিঙ্গিত।
তবে উৎপাদন ও উৎপাদন-সম্পর্কিত সেবা (এমআরএস) খাতে বেতন নির্ধারণ করা হয়েছে ৭,০০০–৯,৯৯৯ রিঙ্গিত।
নিয়োগ মেয়াদ সংক্রান্ত সিদ্ধান্ত: ক্যাটাগরি ১ ও ২ এমপ্লয়মেন্ট পাসের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। ক্যাটাগরি ২ ও ৩-এর ক্ষেত্রে উত্তরাধিকার পরিকল্পনা বাধ্যতামূলক। ক্যাটাগরি ৩ এমপ্লয়মেন্ট পাসের সর্বোচ্চ মেয়াদ ৫ বছর।
সূত্র: দ্য ইডস মালয়েশিয়া
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি