আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ কবিরহাট-কোম্পানীগঞ্জ বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম এর পক্ষ থেকে মালদ্বীপে অবস্থিত কবিরহাট কোম্পানীগঞ্জের প্রবাসীদের উদ্যোগে গতকাল বিকেলে মালদ্বীপের তিশাফুশি আইল্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নোয়াখালী ৫ কবির হাট - কোম্পানিগন্জ আসনের বি এন পির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কমিউনিটির সভাপতি ও মালদ্বীপ শাখা বিএনপির সক্রিয় কর্মী মোঃ আবু আহাম্মদ সেলিম মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সোহান আলোচনা সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মাঝি মোঃ আহাম্মদ আলী মোঃ রানা মিয়া,মোঃ আজাদ মিয়া মোঃ বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদ মোহাম্মদ রাজিব হোসাইনসদস্য মোঃ শেখ ফরিদ মোঃ মাইন উদদীন মোঃ হোসাইন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য কর্মী সমর্থক এবং কবিরহাট কোম্পানীগঞ্জের মালদ্বীপ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি