• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

প্রাইভেট কারে ৮৪০ বোতল নেশাজাতীয় ‘ইসকাফ’ সিরাপ, আটক ২

অনলাইন ডেস্ক / / ৩২ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদায় অভিযান চালিয়ে ৮৪০ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘ইসকাফ’ সিরাপসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকায় নাটুদাহ–জগন্নাথপুর সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার মন্দিরের ছেলে সাইদুল সর্দার (৩৯) এবং একই গ্রামের কেয়াম উদ্দীন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামানোর চেষ্টা করলে সেটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে ৮৪০ বোতল নেশাজাতীয় ‘ইসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, উদ্ধার করা সিরাপটি নেশাজাতীয় হিসেবে ব্যবহৃত হয় এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়ে থাকে।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, ফেনসিডিল ও ইসকাফের জেনেরিক নাম এক হওয়ায় মাদক ব্যবসায়ীরা কৌশলে ইসকাফকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। ভারতের বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নামে এই নেশাজাতীয় সিরাপ সরবরাহ করছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category