• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম

দীপা আক্তার, নিজস্ব প্রতিবেদক / / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরামানাই) আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জে আসছেন। এদিন তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

‎জানা গেছে, নারায়ণগঞ্জের কাঁচপুর বালু মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

‎এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ এক বিবৃতিতে জানান, “আগামীকালের নির্বাচনী জনসভা সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, এই জনসভা নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎নেতৃবৃন্দের মতে, পীর সাহেব চরামানাইয়ের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই জনসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলবে এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি আরও আস্থা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category