• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

জনগণই বিএনপির রাজনীতির মূল উৎস: তারেক রহমান

অনলাইন ডেস্ক / / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি। তিনি বলেন, ‘যারা দেশের মানুষকে ঠকানোর চেষ্টা করছে এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে চায়, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে—লক্ষ-কোটি জনগণই বিএনপির রাজনীতির মূল উৎস।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খননসহ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘বিএনপির হাতে রয়েছে ফ্যামিলি কার্ড। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

চা বাগানের শ্রমিকদের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গরিব চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। পাশাপাশি মসজিদের মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী ব্যবস্থার কথাও জানান তিনি।

কৃষকদের জন্য আলাদা ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে কৃষকরা সহজে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা পাবে।

সমাবেশে তিনি আরও বলেন, ‘করবো কাজ, দেশ গড়বো—সবার আগে বাংলাদেশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category