• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জনিকে বিএনপি থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক / / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওগাঁয় বিএনপির এক স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সংক্রান্ত বহিষ্কার আদেশ জারি করা হয়। বহিষ্কার আদেশে তাকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তিনি নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকলেও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিএনপির গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, ‘বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে আমাকে জানানো হয়নি। লোকমুখে শুনেছি। বহিষ্কার একটি চলমান প্রক্রিয়া। আইন অনুযায়ী বহিষ্কার করবে, কারণ আমি ধানের শীষের বিপক্ষে নির্বাচন করছি।’

ভোটে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণই সিদ্ধান্ত নিয়েছে। জনগণের চাপেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category