• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ
“সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নির্বাচনি মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক / / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত বিএনপি নেতার নাম মো. মমিন মিয়া। তিনি বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এ তথ্য জানান।

মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন।

মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বুড়িচং কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপি নেতা মো. মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপি নেতা মো. মমিন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে কুমিল্লা -৫ আসনের বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন বলেন, আজকে ১৪২ কেন্দ্রে একযোগে নির্বাচনি মিছিল হয়েছে। উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল গিয়ে আমার একজন কর্মী মৃত্যুবরণ করেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category