• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি / / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

এই উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান, ভূমি দাতা ডাঃ গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা ডাঃ মমতাজ খানম, আমেরিকা প্রবাসী আব্দুল ওহাব, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম, কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, ড্যাব সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।

পরে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন, বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মেডিকেল শিক্ষার্থী সহ অনুষ্ঠানে ৩১ জন মেধাবী শিক্ষার্থী কে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট এবং ৩১০ জন শিক্ষার্থী কে পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category