ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রের ৩২৫টির মধ্যে বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল বুধবার (২১ জানুয়ারি) চিঠি দিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও কার্যক্রম নিশ্চিতে এসব কেন্দ্রে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, ৩২৫টির মধ্যে যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বা হবে, সেগুলো বাদ দিয়ে বাকি ভোটকেন্দ্রে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ অথবা জেনারেটর ব্যবহার করা যায় কিনা, সে বিষয়ে তথ্য দেয়ার অনুরোধ করা হলো।