• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক / / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত আগেই জানিয়েছে তারা। বুধবার (২১ জানুয়ারি) আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আইসিসির সোজাসাপ্টা জবাব– ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিন সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেয়া-না দেয়ার বিষয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বিকেল তিনটায় শুরুর কথা রয়েছে।

এদিকে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, সরকারকে কোনো প্রকার চাপ দিতে চান না। তিনি বলেছেন, বিশ্বকাপ খেলতে চান তবে সেটা শ্রীলঙ্কার মাটিতে।

আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আজ বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা। এরপর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেটি আজই জানানো হবে আইসিসিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category