• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

সিইপিজেড এলাকায় জামায়াতে উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা

হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি / / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

(২২জানুয়ারি চট্টগ্রাম) আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে প্রচার – প্রচারনার প্রথম দিনে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে চট্রগ্রাম ১১ এর সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের ‘দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে মিছিলটি শুরু সিমেন্ট ক্রসিং মোড় থেকে শুরু হয়ে ইপিজেড মোড়ে বে-শপিং চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গনি, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা মোজাম্মেল হক, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মজিবুর হক বকুল, বিএম সেক্রেটারি আবদুর রহিম বিশ্বাস, মো. ফখরুল ইসলাম, মো. মামুন খান, মাওলানা আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন কামনা করেন। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি সহ সবাই কে সমান সুযোগ নিশ্চিত করতে ইসির দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category