• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী দেশে ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় আসার পথে হামলা, আহত ৩

অনলাইন ডেস্ক / / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় আসার পথে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন, তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর ও উল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া।

আহত আনোয়ার হোসেন কালু বিশ্বাস বলেন, আমি বাইসাইকেলযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে কালীগঞ্জে যাচ্ছিলাম। পথে কিছু লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। অপরদিকে রামচন্দ্রপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজের কর্মী শহীদুল ও আবু মিয়ার ওপর হামলা চালিয়েছে। তবে এই হামলায় কারা জড়িত, তা জানা যায়নি।

তবে, এ অভিযোগের বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খাঁন বলেন, ‘আমি এলাকায় নতুন। কে যে কার কর্মী সেটা এখনো বুঝে উঠতে পারিনি। আমার কোনো কর্মীই এ ধরণের ঘটনা ঘটনাই জড়িত নহে।’ এটা অপপ্রচার চালানো হচ্ছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুষ্কৃতকারীদের আটকের জন্য অভিযান চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category