• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার “সিএমপি কমিশনারের ব্রিফিং প্যারেড ” অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনই এখন কঠিন চ্যালেঞ্জ হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে: সাবেক প্রতিমন্ত্রী টুকু নির্বাচনী মিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচার ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা! বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য গণ মিছিল ও পথসভা স্বতন্ত্র প্রার্থী টিপুর জনসভায় মানুষের ঢল, কান্না জড়িত কন্ঠে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান সাভারে সিআরপির প্রতিবন্ধীদের ধানের শীষের পক্ষে প্রচারণা ও মিছিল বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম শুরু, চাল মিলবে কেজিপ্রতি ৩০ টাকায়

অনলাইন ডেস্ক / / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

চালের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ থেকে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিটি উপজেলায় দৈনিক ১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

সূত্র আরও জানায়, এর আগে চালু থাকা ওএমএস (সাধারণ) কর্মসূচি যথারীতি চলমান রয়েছে এবং নতুন এই অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কার্যক্রমের পাশাপাশি বাস্তবায়ন করা হবে।

বর্তমানে ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এর আওতায় দৈনিক ১ হাজার ৪১৭ দশমিক ৫ মেট্রিক টন আটা (খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১ হাজার ১৭৫ মেট্রিক টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) বিক্রি হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে সরু চালের বাজারদর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা কাম্য নয়। এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মাঝারি ও মোটা চালের বাজারদর বর্তমানে স্থিতিশীল রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category