• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

গাজীপুরে গ্যাস বেলুনের বিস্ফোরণ, দগ্ধ ১৮ জন বার্ন ইনস্টিটিউটে

অনলাইন ডেস্ক / / ৩৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরের টঙ্গীর হোন্ডা রোড এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ গার্মেন্টের সামনে একটি ক্লাবঘরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীতে বিএনপির সমাবেশে অংশ নিতে যাওয়ার প্রস্তুতির সময় একটি ক্লাবের ভেতরে জমা রাখা গ্যাসভর্তি ওই বেলুনের বিস্ফোরণ ঘটে। এতে ক্লাবের ভেতরে থাকা বিএনপির ১৮ জন কর্মী-সমর্থক দগ্ধ হন।

এরা হলেন—ইমাম হোসেন (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪), আলামিন (২১), শাওন (২০), মিনহাজ (১৭), হাসনাত (২২), সিয়াম (১৬), তাসিন (১৮), বিজয় (১৬), রাফি (১২), রমজান (১৮), আকাশ (১৮), অনিক (২৭), হাসু (৩৮) ও হাসনাত (১৮)। গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, বিকেলে টঙ্গীর চেরাগআলী এলাকায় মঞ্জুরুল করিম রনির সমাবেশ ছিল। সেই সমাবেশে যাওয়ার জন্য তাদের নেতা সুমন সরকারের সব লোক জড়ো হন সেনাকল্যাণ মার্কেট এলাকায়।

আগে থেকেই গ্যাস বেলুন প্রস্তুত করে রাখা ছিল ওই ক্লাবঘরে। সেখান থেকে বেলুনগুলো নিয়ে যাওয়ার কথা ছিল সমাবেশস্থলে। রওনা হওয়ার আগ মুহূর্তে ক্লাবঘরে রাখা সেই গ্যাস বেলুন বের করতে যান কর্মী-সমর্থকরা। এসময় তাড়াহুড়ায় সেই গ্যাস বেলুন ফেটে যায় এবং মুহূর্তেই আগুন ধরে পুরো রুমে যারা ছিলেন তাদের হাত, পা ও মুখ ঝলসে যায়।

সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।  দগ্ধরা জানান, ক্লাবঘরে রাখা গ্যাস বেলুন সম্পর্কে তারা আগে থেকে জানতেন না। ধারণা করেছিলেন সেগুলো ডেকোরেশনের জন্য ফুলিয়ে রাখা সাধারণ বেলুন। তবে সেগুলোর ভেতরে গ্যাস থাকার কথা না জানার কারণে তারা কয়েকজন তাড়াহুড়া করে বেলুন নেওয়ার সময় ফেটে যায়। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক নাফিয়া শারমিন জানান, ১৫-১৬ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
তাদের প্রায় সবার অবস্থায় গুরুতর। পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।  বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দগ্ধ অন্তত ১৮ জন হাসপাতালে এসেছেন। তাদের সবার হাতে, মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বাংলানিউজকে জানান, বিএনপির অফিসে গ্যাস বেলুন রাখা হয়েছিল। কোনো কারণবশত সেই বেলুন বিস্ফোরণ হয়। এ সময় বেলুনের পাশে থাকা কমপক্ষে ১৮ জন দগ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category