• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত

দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক / / ৩৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এমন নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দুই ঘণ্টা অন্তর অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর EMS (Election Management System) এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার যাচাই করে অনুমোদন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘Kopot Dashboard’ এ তা দেখা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category