• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

ভোটগ্রহণের দায়িত্বে জামায়াতের ৫ নেতা!

অনলাইন ডেস্ক / / ৩৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্ব পেয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচ নেতা বলে অভিযোগ পাওয়া গেছে। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের জামায়াতের আমিরসহ বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, উবায়দুল্লাহ মাসুম এক বছর আগে নান্দাইলের বাকচান্দা ফাজিল মাদরাসায় মাধ্যমিক পর্যায়ে আরবি বিষয়ক শিক্ষক হিসাবে যোগ দেন। তিনি মাদরাসার পাশেই হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের জামায়াতের আমির।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইলে পোলিং অফিসারের দায়িত্ব পেয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এ ছাড়া তার নিজ মাদরাসার আরো চারজন শিক্ষক যারা উপজেলা জামায়াতের বিভিন্ন পদে রয়েছেন। তাদের মধ্যে মাওলানা নজরুল ইসলাম। তিনি উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি।

তিনি সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পেয়েছেন। শিক্ষক মো. ইয়ার হোসেন উপজেলা জামায়াতের রুকনে রয়েছেন। তিনিও ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন। মো. আশরাফ আলী নামের জামায়াত নেতা দায়িত্ব পেয়েছেন সহকারী প্রিজাইডিং অফিসারের।

অন্যদিকে মো. জিয়াউল হক নামের জামায়াত নেতা দায়িত্ব পেয়েছেন প্রিজাইডিং অফিসারের।

এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের জামায়াতের আমির মো. উবায়দুল্লাহ মাসুম বলেন, আমি তো ভারপ্রাপ্ত সভাপতি। তাছাড়া শিক্ষকতা করার সুবাধে আমার নাম মাদরাসা থেকে পাঠানোর পর পোলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমার কিছুই করার নেই।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা বাকচান্দা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ জানান, প্রতিষ্ঠান থেকে সব শিক্ষকের নাম পাঠানোর পরে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কে কোনো দল করেন তা জানা নেই।

নান্দাইল উপজেলা সহকারী রিটর্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি খতিয়ে দেখে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category