• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

মঙ্গলবার নামছে ৬৫৭ বিচারিক হাকিম, ভোটের মাঠেই করবেন বিচার

অনলাইন ডেস্ক / / ৪৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোটের এলাকায় নামছেন বিচারিক হাকিমরা। ইতিমধ্যে তাদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ক্ষমতাবলে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ (ছয়শত সাতান্ন) জন বিজ্ঞ বিচারককে ভোটগ্রহণের আগের ২ (দুই) দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ২ (দুই) দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ (পাঁচ) দিনের জন্য প্রথম শ্রেণির হাকিম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারিক হাকিমরা দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করলে যথাসম্ভব দ্রুততার সঙ্গে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার (Summary Trial) নিষ্পত্তি করবেন এবং তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন-১ শাখা) বরাবর পরবর্তীতে সংযুক্ত ছকে নির্দেশিত পদ্ধতিতে প্রেরণ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category