• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

বিক্ষোভের মুখে বাসস কার্যালয় ছাড়লেন এমডি মাহবুব মোর্শেদ

তৌহিদ ইসলাম, ঢাকা প্রতিনিধি / / ৫৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ে সাংবাদিক ও কর্মচারীদের বিক্ষোভের মুখে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ কার্যালয় ত্যাগ করেছেন।

বুধবার (দুপুর) বাসস কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিআরইউ ও ডিইউজের কয়েকজন নেতার উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে অংশ নেওয়া সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ এমডিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। পরে তারা তার কক্ষে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পদত্যাগের দাবিতে চাপ সৃষ্টি করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাহবুব মোর্শেদ কার্যালয় ত্যাগ করেন।
বাসসের একাধিক সাংবাদিক জানান, ঘটনার পর তিনি আর সেদিন অফিসে ফিরে আসেননি।

এদিকে, ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে মাহবুব মোর্শেদ অভিযোগ করেন, তাকে অপসারণের জন্য পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে চাপ সৃষ্টি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেয়। সরকারের মেয়াদ শেষ হওয়ার পরদিনই এ বিক্ষোভের ঘটনা ঘটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category