দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলের! আহমেদাবাদে গত রোববার দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের দুই ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
এই অবস্থায় আরেকটি দুঃসংবাদ এল ভারতীয় দলে। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে অনুশীলনে দলের বাকিরা থাকলেও অনুপস্থিত রিংকু সিং।
চেন্নাইয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে রিংকু খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত রিংকুকে পাওয়া না গেলে সঞ্জু স্যামসন অথবা অক্ষর প্যাটেল একাদশে ঢুকতে পারেন বলে শোনা যাচ্ছে।
ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি রিংকু।
পাঁচ ম্যাচের সবকটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৬, ১, ১১*, ৬* ও ০ রান।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি